বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অধ্যাপক তাহের হত্যা: ফাঁসি স্থগিত চেয়ে জাহাঙ্গীরের আবেদন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১১৫ বার
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় ফাঁসি স্থগিত চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সুপ্রিম কোর্টের আইনজীবী এস এন গোস্বামীর মাধ্যমে গতকাল সোমবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠান তিনি।

চিঠিতে হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলমের ফাঁসির দণ্ড স্থগিত রাখতে অনুরোধ করেন আইনজীবী। এর আগে, আলোচিত এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই মামলায় ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম, তার ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের সমন্ধি আব্দুস সালাম।

পরবর্তী সময়ে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে ২০১৩ সালের ২১ এপ্রিল ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও মো. জাহাঙ্গীর আলমের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। বাকি দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়। এরপরও আসামিরা আপিল করলে শুনানি শেষে গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বহাল রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com