বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ কীর্তি সাকিবের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৩৯ বার
ছবি : বাসস

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে এমন কীর্তি গড়েন সাকিব।

তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামার আগে আন্তর্জাতিক অঙ্গনে সাকিবের পরিসংখ্যান ছিলো- ৪১৫ ম্যাচে ১৩৯৭১ রান ও ৬৭৩ উইকেট। ৬৬ টেস্টে ৪৪৫৪ রান ও ২৩৩ উইকেট, ২৩৪ ওয়ানডেতে ৭১৭২ রান ও ৩০৪ উইকেট এবং ১১৫ টি-টোয়েন্টিতে ২৩৪৫ রান ও ১৩৬ উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৯ রান ও ১ উইকেট নেন সাকিব। ৩৯ রানের ইনিংস খেলেই আন্তর্জাতিক অঙ্গনে ১৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। এখন সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যান- ১৪০১০ রান ও ৬৭৪ উইকেট। অন্তত ১৪ হাজার রান ও ৬শ উইকেট নেয়ার ডাবলের কীর্তির জন্ম সাকিবের হাত ধরেই এলো।

এর আগে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১২ হাজার রান ও ৬০০ উইকেট এবং ১৩ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হন সাকিব। এখন ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫৩৪ রান আছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জক ক্যালিসের। কিন্তু ক্যালিসের উইকেট সংখ্যা ৫৭৭টি।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com