রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৭৩ বার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তিনি আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন।

এম এ কুদ্দুসের চাচাতো ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে কুদ্দুসের মৃত্যু হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম জানান, আজ দুপুরের দিকে শ্রদ্ধা নিবেদন এবং জানাজার জন্য এম এ কুদ্দুসের মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে।

এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক সংবাদসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com