শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে ফার্মেসি মালিক মেরে দিলো ৩০ লক্ষ ডলার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৮০ বার

ত্রিশ লাখ ডলারের চিকিৎসা জালিয়াতির অভিযোগে একটি ফার্মেসির মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তারা ২০১৯ সাল থেকে জালিয়াতির কাজটি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

সান্টিয়াগো ফার্মেসির মালিক জুয়ান পোভেদা (৩২) ও তার ম্যানেজার জ্যাভিয়ার বারবানোর (৩২) বিরুদ্ধে চৌর্যবৃত্তি, স্বাস্থ্য পরিচর্যা তহবিল লোপাট এবং নিউইয়র্ক সোস্যাল সার্ভিস ল’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পোভেদা ও বারবানো তাদের স্যান্ডিয়াগো ফার্মেসি থেকে মেডিকএইড গ্রহণকারীদের এইচআইভি প্রেসক্রিপশন পূরণ করার জন্য অন্যদেরকে নগদ অর্থ দিতে উৎসাহিত করার পর আবার ওইসব প্রেসক্রিপশনের জন্য মেডিকএইডের কাছ থেকে লাখ লাখ ডলারের বিল হাতিয়ে নিয়েছেন।

আদালতে দাখিল করা নথিতে দেখা যায় যে পোভেদা ও বারবানো মেডিকএইড-তহবিলপুষ্ট পরিচর্যা সংস্থা আমিডা কেয়ারের কাছ থেকে ২.৯ মিলিয়ন ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন। তারা অত্যন্ত দামি এইচআইভিসহ বিভিন্ন ওষুধের কথা বলে এসব অর্থ গ্রহণ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com