বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ

মেসি এখন আনুষ্ঠানিকভাবে মায়ামির

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৩১ বার
ছবি - ইন্টারনেট

সবকিছু আগে থেকেই ঠিক হয়ে ছিল, বাদবাকি অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও হয়ে গেল। এখন থেকে লিওনেল মেসি কেবল ইন্টার মায়ামির।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই লিওনেল মেসি নিজেই জানিয়েছিলেন, ইন্টার মায়ামিতে যাচ্ছেন তিনি। তবে দীর্ঘ অপেক্ষার পরও আনুষ্ঠানিক ঘোষণা আসছিল না। অবশেষে সেটাও হয়ে গেল এবার। রইলো না কোনো বাঁধা আর।

শনিবার দিবাগত রাতে মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে মায়ামি। পূর্ব ঘোষণা অনুযায়ী, দুই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েছেন সাতবারের এই ব্যালনডিওর জয়ী। খেলবেন ২০২৫ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত।

বার্ষিক ৫৪ মিলিয়ন ইউরো বেতন হিসেবে পাবেন আর্জেন্টাইন মহাতারকা। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হবে এলএমটেনের। নতুন এই ঠিকানায় মেসি ফিরেছেন চিরচেনা ১০ নম্বর জার্সিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com