শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১০৪ বার
প্রতিক ছবি

লক্ষ্মীপুরের পুলিশ বিএনপি সংর্ঘের ঘটনায় সদর থানায় চারটি মামলা করা হয়েছে। পুলিশই বাদি হয়ে পৃথক দুইটি মামলা করেছে। জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে প্রধান আসামি করে দুই মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো তিন হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে ।

বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানা পুলিশের এস আই আনিছুর রহমান বাদি হয়ে বিষ্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এসব মামলা করা হয়।

পলিশের করা দুটির মধ্যে একটি বিষ্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এবং পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় অপর মামলাটি করা হয় ।

এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো: সুজন হোসেন অজ্ঞাতনামা একাধিক আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা হয়। অপরদিকে কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর লক্ষ্মীপুর শহরস্থ বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরো এক হাজার ৫০০ জনকে আসামি করা হয়।

পৃথক আরেকটি মামলায় সদর থানার এসআই মোজাম্মেল হোসেন বাদি হয়ে পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় বিএনপির একই নেতাকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো এক হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করে।

এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো: সুজন হোসেন অজ্ঞাতনামা একাধিক আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা করে। অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর লক্ষ্মীপুর শহরস্থ বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো: মাহাফুজ্জামান আশরাফ বলেন, পৃথক চারটি মামলায় মোট দুইটি এজহার ভুক্ত ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো তিন হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com