বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালে ভর্তির হিড়িক!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩৮ বার
ছবি : হিন্দুস্তান টাইমস

আসন্ন বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে এখন থেকেই তুমুল উন্মাদনা। ইতোমধ্যে ক্রিকেট ভক্তরা, যারা আহমেদাবাদে গিয়ে ম্যাচ দেখতে চান, তারা হোটেল খুঁজে পেতে গিয়ে বড় ধাক্কা খাচ্ছেন। আহমেদাবাদে হোটেলের মাত্রাছাড়া ভাড়ার কারণে সকলের চোখে অন্ধকার ঘনিয়ে আসছে।

ভারতীয় মুদ্রায় প্রতি রাতে হোটেলের ভাড়া ৫০ হাজার রুপি ছাড়িয়ে যাওয়ার উপক্রম। টিকিটের দাম এর কাছে কিছুই নয়। অন্য রাজ্য বা শহর থেকে এসে টাকা দিয়ে টিকিট কেটেও এই হাইপ্রোফাইল ম্যাচ দেখা যেন বিড়ম্বনা হয়ে উঠেছে। কারণ ম্যাচ দেখাটা যে মারাত্মক ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

হোটেল না পেলে কি খেলা দেখাটাই বন্ধ হয়ে যাবে? ক্রিকেট ভক্তরা এত সহজে হাল ছাড়তে রাজি নন। তারা এর আজব সমাধান খুঁজে বের করে ফেলেছে। তারা এই ম্যাচ দেখতে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কাছে হাসপাতালে ভর্তি হতেও রাজি।

হাসপাতাল কর্তৃপক্ষও এই সুযোগে এক বা দুই রাত থাকার জন্য উৎসাহী ক্রিকেট অনুরাগীদের জন্য প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছে। হাসপাতালে থাকার এই খরচ ৩ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত। প্যাকেজে সাধারণত খাবার এবং একটি চিকিৎসাজনিত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে। নিঃসন্দেহে হোটেলের ভাড়ার চেয়ে হাসপাতালে থাকাটা অনেক সস্তার হচ্ছে। তবে এর পর রোগীরা কী করবেন, সেটা বড় প্রশ্ন!

ভোপালের সান্নিধ্য মাল্টি স্পেশালিটি হাসপাতালের পরিচালক ডাক্তার পরস শাহ স্পোর্টসটাইগারকে জানিয়েছেন, ‘যেহেতু এটি একটি হাসপাতাল, তাই ক্রিকেট ভক্তরা পুরো শরীর পরীক্ষা এবং রাতে থাকার সুবিধা পাবেন। এতে তাদের দুই উদ্দেশ্যই পূরণ হবে। থাকার জন্য অর্থ সাশ্রয় হবে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়ে যাবে।’

হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাক্তার নিখিল লালা একই কথা বলেছেন। তার মতে, ‘আমরা আমাদের হাসপাতালে ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকার জন্য অনুরোধ পাচ্ছি। বিশেষ করে ১৫ অক্টোবরের কাছাকাছি। কারণ আমাদেরও একটি ফুল-বডি চেক-আপ প্যাকেজ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আসন্ন বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবর নির্ধারিত হওয়ার কারণে এটি হয়েছে। আমাদের হাসপাতালের মতো অন্যান্য শহরের হাসপাতালেও পরিস্থিতি একই রকম বলে মনে হচ্ছে। তাই আমরা নতুন প্যাকেজ তৈরি করার কথা ভাবছি।’

ভারত-পাকিস্তান ক্রিকেট বিশ্বের অন্যতম হাইভোল্টেজ, রোমাঞ্চকর ম্যাচ। যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বীরা খুব কমই দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়, তাই আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপই একমাত্র টুর্নামেন্ট, যেখানে ভক্তরা এই দুই দলের তীব্র লড়াই দেখার সুযোগ পান। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে দুই দল শেষ বার মুখোমুখি হয়েছিল। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত একেবারে শেষ বলে জয়ী হয়েছিল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ১৫ অক্টোবর। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সাথে ম্যাচের পর স্বাগতিক ভারত তাদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com