বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বাংলাদেশের উদযাপনের পর ‘নট আউট’ ভারতের ব্যাটার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩০ বার
ছবি: সংগৃহীত

১৪তম ওভারের চতুর্থ বল, আক্রমণে বাংলাদেশ ‘এ’ দলের স্পিনার রাকিবুল হাসান। ভারত ‘এ’ দলের ওয়ান ডাউন ব্যাটসম্যান নিকিন জোস ব্যাটে-বলে করতে না পারায় বল চলে যায় উইকেটের পেছনে। সঙ্গে সঙ্গে স্ট্যাম্পিং করে দেন বাংলাদেশের উইকেটরক্ষক আকবর আলী। এরপর প্রথমবার উইকেটের আনন্দ উদযাপন করেন বাংলাদেশের খেলোয়াড়রা।

তবে, খালি চোখে দেখে সিদ্ধান্ত নেওয়া স্প্যাম্পিংয়ের ক্ষেত্রে খুব একটা সহজ কাজ নয়। তাই তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হলেন মাঠের আম্পায়াররা। বেশ কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে প্রথম আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি। নিকিন জোসও মাঠ ছেড়ে বের হতে উদ্যত হন। দ্বিতীয়বারের মতো উদযাপন করেন রাকিবুল-সাইফ হাসানরা।

তবে সিদ্ধান্ত পরিবর্তন হয় ক্ষাণিক পরই। এবার রেড লাইটের পরিবর্তে স্ক্রিনে ভেসে উঠে গ্রিন লাইট। অর্থাৎ নট আউট নিকিন জোস। টিভি আম্পারের এমন সিদ্ধান্তে হতাশ হতে হয় বাংলাদেশকে।

এশিয়ান ইমার্জিং কাপের সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত। অষ্টম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় দলটি। দলীয় ২৯ রানে দলটির ওপেনার সাই সুধারসনকে দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। এরপর ৪৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার অভিষেক শর্মা ও নিকিন।

দলীয় ৭৫ রানের মাথায় সাইফ হাসানের বলে ফেরেন নিকিন। জাকির হাসানের ক্যাচে ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন জীবন পাওয়া এই ব্যাটার। আর ৪ রান যোগ হতেই রাকিবুলের বলে ফেরেন অভিষেক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮২ রানে ব্যাট করছে ভারত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com