বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফাইনালে যেতে বাংলাদেশের প্রয়োজন ২১২ রান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৩ বার
ছবি : সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ২১১ রানে আটকে রেখেছে বাংলাদেশ। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছে জুনিয়র টাইগাররা। বল হাতে দুর্দান্ত করেছেন রাকিবুল, মাহাদী, সাকিবরা।

আজ টস জিতে আগে বোলিং করতে নেমে ইনিংসের অষ্টম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ভারতীয় ওপেনার সাই সুদর্শনকে ফেরান তানজিম হাসান সাকিব। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার অভিষেক শর্মা ও নিকিন জোস।

দলীয় ৭৪ রানে জোসকে রাকিবুল ফেরানোর পর আর বড় জুটি গড়তে পারেনি ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।  তবে অন্যদের যাওয়া আসার মিছিলে একপাশ আগলে ছিলেন ইয়াশ ধুল।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৫ বলে ৭ চারে ৬৬ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে জোড়া উইকেট নেন মাহেদী হাসান, সাকিব ও রাকিবুল হাসান। এছাড়া একটি করে শিকার রিপন মন্ডল, সাইফ হাসান ও সৌম্য সরকারের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com