বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

হুগলির দাউদ ইব্রাহিম মোশাররফ করিম!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৫০ বার
‘হুব্বা’ সিনেমার একটি দৃশ্য

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে পাওয়া যাবে কলকাতার নতুন আরও একটি সিনেমায়। নাম ‘হুব্বা’। নব্বই দশকের শেষ দিকে, হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। যেই হুব্বা শ্যামলকে সবাই ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই চিনত। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি তিনি ছিলেন। তাকে নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার পরিচালক ব্রাত্য বসু।

এর আগেও তিনি মোশাররফ করিমকে নিয়ে সিনেমা তৈরি করেছিলেন। নতুন এই সিনেমা মোশাররফ অভিনয় করছেন নাম ভূমিকায়। এতে পৌলমী বসুসহ অভিনয় করেছেন কলকাতার নাট্যজগতের ক’জন শিল্পী। আজ রোববার কলকাতায় প্রকাশ হয়েছে সিনেমার একটি পোস্টার। এতে দেখা যায়, গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে সবার মাঝে দাঁড়িয়ে মোশাররফ। দু’পাশে দাঁড়িয়ে বাকিরা।

 

সিনেমাটি নিয়ে পরিচালক ব্রাত্য কলকাতার একটি গণমাধ্যমকে বললেন, ‘থ্রিলারও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল “হুগলির দাউদ ইব্রাহিম” নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

জানা গেছে, ‘হুব্বা’ প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্‌ কমিউনিকেশন’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com