শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১১০ বার
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দু‘জনই আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সাবেক সদস্য বলে জানা গেছে।

বুধবার সকালে মাটিরাঙ্গা থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় রজনীকান্ত চাকমার ছেলে ইউপিডিএফের (গণতান্ত্রিক) বহিস্কৃত নেতা আলোপম চাকমা (৪৭) এবং দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রামের জ্ঞানময় চাকমার ছেলে একই দলের বহিস্কৃত নেতা প্রীতিময় চাকমা (৪৬)।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সকাল ৭টার দিকে নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানান। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে এসে পুলিশ লাশগুলো উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com