শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যেভাবে কোয়ারান্টাইনে আছেন ইতালিফেরত বাবা-ছেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩৪৩ বার

বালিয়াকান্দিতে ইতালিফেরত বাবা-ছেলেসহ পরিবারের পাঁচ সদস্য হোম কোয়ারান্টাইনে ভালো আছেন। তবে নতুন করে চীন ও সৌদি আরব থেকে দেশে আসা দু’জনের খবর পাওয়া গেছে। তাদের খোঁজ-খবর নিয়ে যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

করোনা ভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি ফেরত বাবা-ছেলেসহ পরিবারের পাঁচ সদস্য হোম কোয়ারান্টাইনে রাখে উপজেলা প্রশাসন।

ওই পরিবারের সদস্যরা জানান, বাবা-ছেলে গত ৪ মার্চ বাংলাদেশে এসেছেন। প্রশাসন তাদেরকে সোমবার রাত থেকে বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করেন। প্রশাসনের কথামতই তারা কোয়ারান্টাইনে থাকবেন।

তারা বুধবার ১২টার দিকে জানিয়েছেন, পরিবারের সবাই সুস্থ রয়েছেন। কয়েকদিনের জন্য সাময়িক অসুবিধা হলেও দেশ ও জনগণের স্বার্থে তারা বাড়িতেই থাকবেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, করোনা ভাইরাস আতঙ্কে ইতালিফেরত বাবা-ছেলেসহ তাদের পরিবারকে সোমবার রাত থেকে এক সপ্তাহ হোম কোয়ারান্টাইনে রাখতে তার বাড়িতে গ্রাম পুলিশ রাখা হয়েছে। থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সব সময় খোঁজ-খবর নিচ্ছেন।

মঙ্গলবার বিকাল ৪টায় সাতটি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে সভা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে কোনো বিদেশফেরত ব্যক্তি এলে তাকে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে রাখা হবে। এজন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরি টেলিফোন কল সেন্টার চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, নতুন করে চীন ও সৌদি আরব থেকে দেশে ফেরাদের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ বিদেশ থেকে বাড়িতে এলে তাকে জানানোর জন্য অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com