শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল আমির হামজার মাহফিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩৩৮ বার

করোনা আতঙ্কে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেল। দেশে করোনাভাইরাস দেখা দেয়ায় পরে প্রথম কোনো মাহফিল বন্ধ করা হয়েছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের।

মঙ্গলবার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাড়তি সতর্কতা হিসেবে রাতে কমিটির এক জরুরি বৈঠকে মাহফিল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

তেওতা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজার। মাহফিলের প্রচার-প্রচারণা এবং মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল আয়োজক কমিটি। কিন্তু শেষ মুহূর্তে করোনার প্রভাবে মাহফিল বন্ধ করা হয়েছে।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তেওতাসহ আশপাশের এলাকার মুসল্লিদের মধ্যে কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com