বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দশমিনায় দু’গ্রুপের সংঘর্ষ, পরিক্ষার্থীসহ আহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৪৩ বার

তিন শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনায় দুই গ্রুপের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ইউপি সদস্য সুলতান গংদের সাথে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজুর ব্যক্তিগত গাড়ি চালক এবং একই এলাকার বাসিন্দা আনোয়ার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আনোয়ার গংরা কাঁচামাটির ঘর নির্মাণের জন্য মাটি কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে সুলতান গংদের মোহাম্মদ হোসেন (৩৫), এইচএসসি পরিক্ষার্থী মোঃ হাসিব (১৮), সজীব (২২), সাকিব (২৪) ও অপর গ্রুপের এইচএসসি পরীক্ষার্থী মোঃ সবুজ (১৮), নুরুন্নাহার (৩০) এবং মনির (৩৮) গুরুতর আহত হন। আহতরা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com