বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সবার আগে ফাইনালে জোবার্গ, মুশফিককে কোলে তুলে ইউসুফ পাঠানের উদযাপন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার

অসম্ভবকে সম্ভব করেই জিম-আফ্রো টি-টেন লিগের ফাইনালে মুশফিকুর রহিমের দল। প্রায় নিশ্চিত পরাজয় থেকে ইউসুফ পাঠানের বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনাল নিশ্চিত করেছে জোবার্গ বাফেলোস। বড় অবদান আছে মুশফিকেরও, দিয়েছেন যোগ্য সঙ্গ। তাই খুশিতে মুশফিককে কোলে তুলে উদযাপন করেন ইউসুফ পাঠান।

ইউসুফ পাঠানের সাথে মাঠে থেকেই অবিশ্বাস্য এই জয়ের সাক্ষী হন মুশফিক। ১৪১ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই পাড়ি দিয়েছে জোবার্গ। ৫ চার ৮ ছয়ে ২৬ বলে ৮০ রানের হার না মানা ইনিংস খেলেন ইউসুফ, মুশফিক অপরাজিত ছিলেন ১০ বলে ১০ রানে। ফলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে মোহাম্মদ হাফিজরা।

অবশ্য পাঁচ ওভারে ৫৭ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে জোবার্গ। ভালো শুরু করেও হাফিজ আউট হন ১৭ রানে। টম বেন্টন করেন মাত্র ৪ রান। উইল স্মিদ ১৬ ও রবি বোপারা ১ রান করে আউট হলে বড় বিপদে পড়ে দল। সেখান থেকে দলকে টেনে তুলেন ইউসুফ ও মুশফিক। ৩০ বলে ৮৫ রান যোগ করে জয় নিশ্চিত করেন দু’জনে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে ফ্লেচারের ১৪ বলে ৩৯, আসিফ আলীর ১২ বলে ৩২ ও নিক ওয়েলচের ৯ বলে অপরাজিত ২৪ রানে ১৪০ রানের বিশাল পুঁজি পায় ডারবান কালান্দার্স। তবে তা প্রথম কোয়ালিফায়ারে জয়ের জন্য যথেষ্ট হয়নি। ফাইনালে যেতে তাদের অপেক্ষা বাড়ে।

তবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছে ডারবান কালান্দার্স। হারারেকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা। আজ শনিবার রাত ৯টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com