শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনায় আক্রান্ত টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৪৭ বার

হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন ৬৩ বছর বয়সী এই অভিনেতা।

বর্তমানে একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই দম্পতি।

টুইটারে টম হ্যাঙ্কস জানান, ‘আমি ও রিটা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আমাদের দু’জনেরই একটু ক্লান্ত লাগছিল, ঠাণ্ডা লেগেছিল আর শরীরে ব্যথাও ছিল। তবে রিটার শরীর মাঝেমাঝে ঠাণ্ডা হয়ে যেত। আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যেত। ও শরীরে জ্বরও ছিল। এমন অবস্থায় বিশ্বের অন্য কেউ হলে যা করতেন, আমরাও তাই করেছি। করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছি এবং ফলাফল পজেটিভ এসেছে।’

করোনা ভাইরাসে আক্রান্ত এই দম্পতিকে এখন চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা আরো বলেন, ‘আমাদের এখন চিকিৎসকরেদ পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমাদের আরো পরীক্ষা করা হবে, পর্যবেক্ষণ করা হবে। এবং সবাইকে সুরক্ষিত করতে আইসোলেশনে রাখা হবে।’

সবশেষে তিনি বলেন, ‘প্রথমদিন এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না, কী বলেন? আমাদের অবস্থার আপডেট জানাতে থাকব। নিজের যত্ন নিবেন।’

সূত্র : ইকোনমিক টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com