মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

১৪ মার্কিন কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার
ফাইল ছবি

বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে দেশটির ১৪ মার্কিন কংগ্রেসম্যানের দেওয়া চিঠিকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন এ ধরনের অবস্থার মধ্যে আছি, তখন কে চিঠি দিল না দিল… নির্বাচনের আগে এ ধরনের চিঠি অনেক আসতে পারে। এটি অনেক আগে আপনাদের আমরা বলেছি।’

শাহরিয়ার আলম বলেন, ‘রাজনৈতিক নেতা বা কংগ্রেসম্যানরা লিখছেন। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের খুবই গঠনমূলক বৈঠক হয়েছে বেশ কয়েকটি। সাম্প্রতিক সময়ে যে সফরগুলো হয়েছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ও যে অগ্রগতি হয়েছে এবং সেগুলোয় তারা প্রশংসা করেছে।’

তিনি বলেন, ‘আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে এ ধরনের যোগাযোগ থাকলে সেদিন খুব বেশি দূরে নয় যে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আগে যেটি করতাম না, এখন করছি। সেটি হচ্ছে আমাদের দূতাবাস ওই কংগ্রেসম্যান বা সিনেটর বা রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে। এই যোগাযোগের ফলে বের হয়ে এসেছে, একজন বলেছেন আমি তো সই করিনি, কিন্তু আমাকে সই করতে বলেছিল। আরেকজন বলেছেন, আমি তো আংশিক দেখে আমার স্টাফদের দেখতে বলেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com