শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দিল্লিতে সব সিনেমা হল বন্ধ ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৫৮ বার

ভারতের বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট ৭৩ জন সংক্রমিত হয়েছে। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংক্রমিত ৭৩ জনের মধ্যে ৫৬ জন ভারতীয় নাগরিক। এদের মধ্যে কেরালা রাজ্যে সর্বাধিক সংখ্যক ১৭ ব্যক্তির দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

করোনা ভাইরাসের নতুন বিস্তারের প্রেক্ষাপটে দিল্লী সরকার রাজধানীর সকল স্কুল, কলেজ ও সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘাতক রোগকে ইতোমধ্যে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা করেন, ‘দিল্লীর সকল সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। যে সব স্কুল ও কলেজে পরীক্ষা নেই সেগুলোও বন্ধ থাকবে।’

দিল্লী সরকার চলতি মাসের গোড়ার দিকেই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে । অবশ্য, পরীক্ষার কারণে মাধ্যমিক স্কুল খোলা রাখা হয়।

ইতোমধ্যে কেরালাসহ কয়েকটি রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া, করোনা ভাইরাসের বিস্তার রোধে ভারত সরকার ১৫ এপ্রিল নাগাদ সব ধরনের পর্যটন ভিসা প্রদান স্থগিত করে ভ্রমন নির্দেশনা জারি করেছে। সরকার তার সকল নাগরিককে ভারতের বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি আমার দেশের সকল নাগরিককে অপ্রয়োজনী ভ্রমন না করার আহ্বান জানাচ্ছি।’ সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com