বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

রাতে মুখোমুখি হচ্ছেন সাকিব-হৃদয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার
ছবি : সংগৃহীত

জাতীয় দলের জার্সি গায়ে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় এক হয়ে লড়াই করলেও আজ তাদের দেখা মিলবে প্রতিপক্ষরূপে। লঙ্কান প্রিমিয়ার লিগে রাতের ম্যাচে মুখোমুখি হবে তাদের দল। বাংলাদেশ সময় রাত ৮টায় গল টাইটান্স ও জাফনা কিংসের হয়ে মাঠ মাতাবেন উভয়ে।

দুইদিন বিরতি দিয়ে আজ শুক্রবার ফের শুরু হয়েছে এলপিএল। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গল টাইটান্স ও জাফনা কিংস। ফলে গলের হয়ে সাকিব আর জাফনার জার্সি গায়ে তাওহীদ হৃদয়কে দেখা যাবে প্রতিদ্বন্দ্বিতা করতে।

আসরে দু’জনেই আছেন দারুণ ছন্দে। অভিষেক ম্যাচেই অর্ধশতক হাঁকিয়ে নিজের শক্তির জানান দেয়া হৃদয়, দ্বিতীয় ম্যাচেও ছিলেন সাবলীল। যদিও ইনিংস বড় করতে পারেননি। ২ ম্যাচে তার রান ৭৮, গড় ৩৯ আর স্ট্রাইকরেট ১৩২।

বিপরীতে গলের হয়ে সাকিবও আছেন প্রত্যাশিতরূপে। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করছেন তিনি। দুই ম্যাচে ৫৩ রান করলেও স্ট্রাইকরেট ১৫১.৪৩। তাছাড়া বল হাতে ৫ ইকোনমি আর ১১ গড়ে নিয়েছেন ৩ উইকেট। বলা যায় নিজের মান অনুযায়ীই খেলছেন এই অলরাউন্ডার।

যদিও দুই ম্যাচে দুই জয় নিয়ে সাকিবের দল গল টাইটান্স অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে, বিপরীতে ১ জয় আর ১ হারে জাফনার অবস্থান পাঁচ দলের মাঝে ৪ নম্বরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com