বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আফ্রিদির বোলিং দেখাটা আনন্দদায়ী: ব্রড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া অ্যাশেজেই ক্রিকেট জীবনের ইতি টানেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসার এখন বিশ্লেষক হিসেবে নেমে পড়েছেন, দিচ্ছেন ধারাভাষ্য। এই ডানহাতি নিজে পেসার ছিলেন বলে পেসারদের দিকেই আলাদা নজর থাকে। সেখান থেকে ব্রডের ভালো লাগে শাহীন শাহ আফ্রিদিকে। পাকিস্তানি এই পেসারের রান আপ থেকে শুরু করে প্রাণশক্তি, সহজাত স্কিল, সবই দেখতে ভালোবাসেন তিনি।

ব্রড বর্তমানে দা হান্ড্রেড-এ ধারাভাষ্য দিচ্ছেন । যেখানে ১০০ বলের ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি আসরে ওয়েলস ফায়ারের হয়ে খেলছেন আফ্রিদি। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেছেন তিনি। প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুটি ইনসুইঙ্গিং ইয়র্কারে ধরেছেন জোড়া শিকার। পরের ম্যাচেও আঁটসাঁট বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট।

আফ্রিদির বোলিং দেখে ধারাভাষ্যে থেকে পুরোনো ভালোলাগার কথাও বললেন ব্রড, ‘বিশ্বে যাদের বোলিং দেখতে পছন্দ করি, তাদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি একজন। যখন সে ছুটে যায়, তার উপস্থিতি এতটা দুর্দান্ত… যে বোলারদের রান আপে প্রাণশক্তি ও স্পন্দন থাকে, তাদেরকে দেখতে আমার ভালো লাগে। তার সহজাত স্কিলও এতটা দারুণ…যেভাবে সে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল ভেতরে সুইং করায়, তা দেখাটা আনন্দদায়ী।’

তিনি আরও বলেন, ‘এই গ্রীষ্মে সে নটিংহ্যামশায়ার আউটলজের হয়েও খেলেছে, যে দল আমার হৃদয়ের খুব কাছে। যে বোলারদের আমি দারুণভাবে সমীহ করি, সে তাদের একজন। খুব করে চাই, সে ভালো করুক।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com