বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা হিরো আলমের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১৭ বার
ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এই মামলা তদন্তের দায়িত্ব দেন আদালত।

এদিকে গতকাল রোববার বিকেলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে আদালতে যান হিরো আলম। তবে মামলা না করে চলে যান তিনি।

এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আজ কিছু বলতে চাইছি না।’ কোন কোর্টে মামলা করতে চান- জানতে চাইলে বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে, রোববার দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারে না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।’

‘রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছেন, বলেন হিরো আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com