শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব অর্থনীতির অশনিসংকেত: জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু সংসদের নেতিবাচক সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে শপথ নিল শিক্ষার্থীরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার
ছবি : ইউএনবি

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে বুয়েটের একদল শিক্ষার্থীকে গ্রেফতার ও জামিনে মুক্ত হওয়ার সাম্প্রতিক ঘটনার পর নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার শপথ নিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ আগস্ট) বুয়েটের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বুয়েটের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং এই শপথ গ্রহণ করে।

শপথে বলা হয়, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই মুহূর্ত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলের কল্যাণ ও নিরাপত্তার জন্য আমার উপর অর্পিত সমস্ত ব্যক্তিগত এবং সামষ্টিক নৈতিক ও মানবিক দায়িত্ব যথাসাধ্যভাবে সততা ও নিষ্ঠার সাথে পালন করব।’

‘এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি সকল অন্যায় ও বৈষম্য সম্পর্কে সচেতন এবং তার বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকব।’

শিক্ষার্থীরা শপথে আরো বলেন, ‘আমি আরো অঙ্গীকার করছি যে আমরা সম্মিলিতভাবে এই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতাকে প্রতিরোধ করব। আমরা নৈতিকতার সাথে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক অপসংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহারের মূলোৎপাটন করব। যাতে আর কোনো নিরপরাধ প্রাণ না হারায়। এখন থেকে কোনো নিরপরাধ ছাত্র যাতে নির্যাতনের শিকার না হয় তা আমরা নিশ্চিত করব।’

শপথ গ্রহণের পর একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ থেকে শিবিরকর্মী সন্দেহে গ্রেফতার হওয়া বুয়েটের ছাত্র-ছাত্রীদের বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কর্তৃপক্ষকে তদন্তের অনুরোধ জানিয়েছি এবং কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যদি তারা দোষী সাব্যস্ত হয়, তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।’

তারা বলেন, ‘আবারো, আমরা বুয়েট শিক্ষার্থীরা আবরার ফাহাদ হত্যার তদন্তের সময় র‌্যাগিং এবং অসহযোগিতার জন্য বুয়েট কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত হওয়া আশিকুল ইসলাম বিটুকে দায়মুক্তি দেয়ার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান ব্যক্ত করেছি। আমরা এমন একজন কুখ্যাত ব্যক্তির সাথে ক্লাস করব না এবং যদি বুয়েট কর্তৃপক্ষ তা করে। দ্রুত কোনো পদক্ষেপ না নিলে আমরা ক্লাস বর্জন করতে দুবার ভাবব না।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com