রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

একাদশে ভর্তির আবেদন শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার
- ছবি - ইন্টারনেট

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়।

এবারো ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবে আবেদনকারীরা। শিক্ষার্থীরা অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পারবে।

লটারির ফল ঘোষণা করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ক্লাস শুরু ৮ অক্টোবর।

এর আগে গত রোববার একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালা অনুযায়ী, ১০ থেকে ২০ আগস্ট প্রথম ধাপে আবেদন করবে শিক্ষার্থীরা। এরপর ২১ থেকে ২৪ আগস্ট এসব আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি চলবে। তবে যেসেব শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হবে তারা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করার সময় পবেন। ওই সময়ের মধ্যেই পছন্দক্রম পরিবর্তন করা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর। এ পর্যায়ে নির্বাচন নিশ্চায়ন করতে হবে ৭ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে আবেদন নেয়া হবে। পছন্দক্রম অনুযায়ী, প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। একই দিনে দ্বিতীয় পর্যায়ের ফলও প্রকাশ করা হবে। এ পর্যায়ে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর।

তৃতীয় পর্যায়ে আবেদনের সময় ২০ ও ২১ সেপ্টেম্বর আর দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ২৩ সেপ্টেম্বর। ওই দিনেই তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। এ পর্যায়ে নির্বাচন নিশ্চায়নের সময় ২৪ ও ২৫ সেপ্টেম্বর।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com