শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

লন্ডনে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৭২ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরও এক বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি।

জানা যায়, আট দিন আগে অসুস্থ হয়ে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হন আফরোজ মিয়া নামে ওই ব্যক্তি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। হাসপাতালে এ ভাইরাসের সঙ্গে লড়াই করার পর সেখানেই মৃতুবরণ করেন তিনি।

ওই বাংলাদেশির মরদেহ রয়েল লন্ডন হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে কীভাবে, কখন হস্তান্তর করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ছয় মাস আগে বাংলাদেশ সফর করে যান ওই ব্যক্তি। তার গ্রামের বাড়ি সিলেটে। যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ডায়বেটিসসহ নানা শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন ওই ব্যক্তি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১২ জন। এর মধ্যে দুজন বাংলাদেশি।

এর আগে গত রোববার ব্রিটেনে যে তৃতীয় ব্যক্তি করোনাভাইরাসে মারা গেছেন,তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভুত। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তিনি কয়েক বছর আগে ইতালি থেকে ব্রিটেনে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com