বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

ঢাকায় পুলিশের ‘বিশেষ অভিযান’, চলবে ১৪ আগস্ট পর্যন্ত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ‘ব্লক রেইড’ পরিচালনা করবে। শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

ডিএমপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংশ্লিষ্টদের এ নির্দেশ দিয়েছেন। এতে ডিএমপির সব ক্রাইম ও গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে যাতে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ এবং জঙ্গিবাদের ঘটনা না ঘটে সেই জন্য এ ‘ব্লক রেইড’ পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের নির্দেশনায় বলা হয়, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ঢাকা মহানগরের আইনশৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারে রোধে ১২-১৪ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করার প্রয়োজন রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। ডিএমপির সকল আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম বেগবান করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এবং জনগণকে পুলিশি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

এতে বলা হয়, কোনো ধরনের সন্ত্রাসী জঙ্গীগোষ্ঠী যেন ঢাকা মহানগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠান সমূহে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করতেও বলা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় ভাড়াটিয়া এবং প্রতিটি মেসের সদস্যদের তথ্য হালনাগাদ পূর্বক সন্দেহজনক ব্যক্তিদের তথ্যাদি সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারের মাধ্যমে ডিবি এবং সিটিটিসিকে অবহিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com