বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইরানে শিয়া মাজারে আবারো প্রাণঘাতী হামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১৭ বার
ফাইল ছবি

ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী শিরাজে একটি মাজারে হামলায় অন্তত একজন নিহত হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছে। এক বছরের মধ্যে মাজারটিতে এটি ছিল দ্বিতীয় প্রাণঘাতী হামলা। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সশস্ত্র উগ্রবাদী গ্রুপ আইএসআইএল (আইএসআইএস) তাদের আমাক ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।

ইরানের ইসলামিক রেভুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বাউলি রাষ্ট্রীয় মিডিয়ায় বলেছেন, এক বন্দুকধারী রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শাহ চেরাগ মাজারে ঢুকে ‘সন্ত্রাসী’ হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীর কাছে একটি অ্যাসাল্ট রাইফেল এবং ২৪০টি বুলেটসহ আটটি ম্যাগজিন ছিল। তাকে আটকের আগেই ১১টি গুলি তিনি করে ফেলেছিলেন।

অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, লোকজন মাজারের বাইরে আতঙ্কে দৌড়াচ্ছেন। মাজারের দেয়াল এবং জানালাগুলোতে বুলেটের দাগ রয়েছে।

মাজারটি ফার্স প্রদেশে অবস্থিত। এটি শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান। ২০২২ সালের ২৬ অক্টোবরেও একই ধরনের হামলা হয়েছিল। ওই সময় এক বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা করেছিল। তাতে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছিল। পরে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছিল।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com