বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাম চোখে অস্ত্রোপচার করা হয়।
নুসরাত ফারিয়ার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন তার মা ফেরদৌসী বেগম। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তার বাম চোখে সমস্যা দেখা দিয়েছিল। রোববার সন্ধ্যার কিছু পরেই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। এখন ফারিয়া বেশ ভালো আছেন। ফেরদৌসী বেগম বলেন, চোখের সমস্যার ফলে কিছুদিন ধরে ও (ফারিয়া) কাজ বন্ধ রেখেছে। তবে চোখের এ সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ বলে কথা। তাই দ্রুতই অস্ত্রোপচার করা হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে।

এখন বেশ সুস্থ আছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ফারিয়া নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ করা একটি প্রকাশ করেছেন। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, সেরে ওঠা না পর্যন্ত বিরতি। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে নেচে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ নায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com