সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

দেশে আরো দুইজন করোনা রোগী শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩১৭ বার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন দুই রোগী শনাক্ত হয়েছেন।  সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মীরজাদী সেব্রিনা বলেন, নতুন আক্রান্ত দুজনের একজন ইতালি থেকে এবং অন্যজন জার্মানি থেকে সম্প্রতি দেশে এসেছেন।

এর আগে গত ৮ মার্চ প্রথমবারের মতো দেশে তিনজনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানায় আইইডিসিআর। তবে পর্যায়ক্রমে ওই তিন ব্যক্তি সেরে ওঠেন। শনিবার দুপুরেই আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাই এখন করোনামুক্ত।

শনিবার দুপুরের সংবাদ সম্মেলনে সেব্রিনা বলেছিলেন, বাংলাদেশ মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে দুজন আগেই সুস্থ হয়েছেন। এর মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। আরেকজন সুস্থ হলেও হাসপাতাল ছেড়ে যাননি। অপরজন, অর্থাৎ সবশেষ যে ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, তার প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী তার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে।

আইইডিসিআর বলছে, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নয়জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com