বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নাইজারের অভ্যুত্থান নিয়ে বৈঠকে পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার

নাইজারের অভ্যুত্থান উল্টে দেয়ার লক্ষ্যে একটি সম্ভাব্য সমন্বিত হস্তক্ষেপের ব্যাপারে ঘানায় পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা বৃহস্পতিবার (১৭ আগস্ট) বৈঠকে বসছেন।

ইকোনমিক কমিউনিট অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজারে ‘সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য স্যান্ডবাই ফোর্স’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

উগ্রবাদী হামলায় জর্জরিত দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সামরিক শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার ও শুক্রবার এ বৈঠকে বসতে যাচ্ছেন। দেশটিতে উগ্রবাদীদের অতর্কিত এক হামলায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার বুরকিনা ফাসোর সীমান্তবর্তী টিলাবেরি অঞ্চলের কুতুগু শহরের কাছে সেনাবাহিনীর একটি দল হামলার শিকার হয়েছে। সেখানে আরো ২০ সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। বিদ্রোহ এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলকে গ্রাস করেছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ার পর ২০১৫ সালে তা প্রতিবেশী দেশ নাইজার এবং বুর্কিনা ফাসোতে ছড়িয়ে পড়তে দেখা যায়।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com