মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শুরুর আগেই শেষ এবাদতের এশিয়া কাপ!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১৭ বার

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোটে পড়ে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপে তাকে ছাড়াই খেলতে যেতে পারে বাংলাদেশ দল।

আজ রোববার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এবাদতের বদলি হিসেবে দলে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব বা খালেদ আহমেদ।

নান্নু জানিয়েছেন, ‘এবাদত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এবাদত না গেলে সাকিব বা খালেদের মধ্যে কেউ দলের সঙ্গে যোগ হতে পারে।’

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে মাঠ ছেড়েছিলেন এবাদত। ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বল করার সময় আম্পায়ারের কাঁধে হাত লাগায় রানআপে নিজেকে সামলাতে পারেননি তিনি। তখন পেছন ঘুরে পরে যান তিনি, আঘাত খান পায়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com