মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

আরো ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার

ভারত ছাড়াও আরো নয়টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন থেকে ২৪০০ টন, মিসর থেকে ৩৯১০ টন, পাকিস্তান থেকে ১১৮২০ টন, কাতার থেকে ১১০০ টন, তুরস্ক থেকে ২১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতসহ অন্যান্য দেশ থেকে এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com