শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

তামিলনাড়ুতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩২ বার

ভারতের তামিলনাড়ুতে মাদুরাই রেলওয়ে স্টেশনে এক ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। আজ শনিবার ভোর নাগাদ এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেনে অবৈধভাবে উঠানো গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত। তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনউ থেকে।

মাদুরাই ডিস্ট্রিক কালেক্টর এমএস সঙ্গীতা ১০ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আগুন নেভাতে পুলিশ, দমকল কর্মী ও উদ্ধার অভিযানের কর্মীরা কাজ করেছেন। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে দেড় ঘণ্টা সময় লেগেছে।

গত ১৭ আগস্ট থেকে প্রাইভেট কোচের যাত্রা শুরু হয়। এটি আগামীকাল রোববার চেন্নাইতে পৌঁছানোর কথা ছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। এ গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

নিহতের প্রত্যক পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com