শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বার

চট্টগ্রামে ভারি বর্ষণে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)। তারা ধসে পড়া পাহাড়টিতে বসবাস করতেন।

বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।’

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধসে আহত চারজনকে হাসপাতালে আনা হলে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com