শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসের মামলায় তরুণ গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার

একটি অ্যাপসের মাধ্যমে বন্ধুত্ব করে ফাঁদে ফেলে মার্কিন তরুণীদের নগ্ন ছবি সংগ্রহ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন খুলনার এক তরুণ। তার নাম মো: সামির (২০)। তার মুঠোফোন ও ল্যাপটপ ঘেঁটে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের অন্তত ৩০ কিশোরীর দেড় শতাধিক নগ্ন ছবি পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো: সাইফুল ইসলাম জানান, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক কর্মকর্তা মাইকেল লি গত ২৬ জুলাই গুলশান থানায় একটি জিডি করেন। তাতে অভিযোগ করা হয়, সামির পরিচয়ে বাংলাদেশের এক নাগরিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলুব্ধ করে তাকে দিয়ে তার পর্নো ছবি তুলে নিয়েছেন।

পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, জিডিটি তদন্তে নেমে গত ২১ আগস্ট সামিরকে খুলনার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের আদেশে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারের পর ওই জিডিটি ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় রূপ নেয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার সামির পুলিশকে জানান, সামির খুলনা শহরের সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকার ছেলে সামির রাজশাহীর একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা-মাকে তাকে বাইরে খুব একটা বের হতে না দেয়ায় ঘরে বসে একাকিত্ব থেকে মোবাইল ফোনে আসক্ত হন। পর্নোজগত ঘাটাঘাটি করতে করতে ডিসকর্ট নামের একটি অ্যপসের সন্ধান পান তিনি। ওই অ্যপসের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিদেশী কিশোরীদের সাথে বন্ধুত্ব গড়ে তাদের নগ্ন ছবি সংগ্রহ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com