মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশে খেলতে সাড়ে ৫ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন বাবর!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১১ বার

ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিদেশের লিগগুলোতে খেলার অনুমতি দেয় না। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় তাই যথেষ্ট চাহিদা রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। তবু দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের লোভনীয় আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

পাঁচ লাখ ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় পাঁচ কোটি ৪৬ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাবর। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। প্রথম বছর এই প্রতিযোগিতায় খেলেছিলেন বাবর। ২০২৪ সালেও তাকে খেলার প্রস্তাব দিয়েছিলেন আয়োজকেরা। ও সময় পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সূচিও নেই। তবু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাবর।

সূত্রের খবর, তিনি সাকিব আল হাসানদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবেন। একটি ফ্র্যাঞ্চাইজির সাথে তার কথাও হয়েছে। সেখানে তিনি কত টাকা পাবেন, তা অবশ্য জানা যায়নি। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের প্রচার দূত বাবর। অথচ ওই প্রতিযোগিতা থেকেই সরে দাঁড়ালেন পাকিস্তানের অধিনায়ক। স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হয়েছেন।

বাবর ছিলেন দুবাইয়ের প্রতিযোগিতার সব থেকে দামী ক্রিকেটার। তিনি সরে দাঁড়ানোর প্রতিযোগিতার সব থেকে দামী ক্রিকেটার হতে পারেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি এই ফাস্ট বোলারের কাছে চার লাখ ডলারের প্রস্তাব রয়েছে।

প্রথমবারের সাফল্যে উৎসাহিত দুবাইয়ের আয়োজকেরা আগামী বছর আরও বড় প্রতিযোগিতা করতে চাইছেন। বাবরের প্রস্তাব প্রত্যাখ্যান তাদের ওই উদ্যোগকে ধাক্কা দিতে পারে। পাকিস্তানের অধিনায়ক অবশ্য দুবাইয়ের প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত নিয়ে কিছু জানাননি। বাংলাদেশের প্রতিযোগিতায় খেলার ব্যাপারেও মুখ খোলেননি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com