শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৪৭ বার

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এ ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারবাহিকতায় এবার দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এমনটাই জানালেন সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।

মিয়া আলাউদ্দিন বলেন, ‘সবাই সচেতন হচ্ছে। করোনা থেকে বাঁচতে সরকার ইতিমধ্যেই নানা রকমের সচেতনতামূলক পদক্ষেপ হাতে নিয়েছে। দেশের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। আজ বিকেল ৫টায় আমাদের এক জরুরি সভা আছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। তা ছাড়া এই মুহূর্তে এমনিতেই সিনেমা হলে দর্শক কম। সভায় সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঘনিষ্ট এক সূত্র থেকে জানা গেছে, দেশের সব সিনেমা হল বন্ধ রাখার পক্ষে একমত হয়েছেন সমিতির নেতারা। আগামী বুধবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। তবে হল বন্ধের এই সময়সীমা দেশের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে কমানো বা বাড়ানো হবে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর পালা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com