মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শুরুতেই ভেঙেছে টপ অর্ডার, হাল ধরেছেন বাবর-রিজওয়ান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৬ বার

শুরুটা সুখকর হলো না পাকিস্তানের। পাওয়ার প্লেতেই ভেঙেছে টপ অর্ডার, ফিরেছেন দুই ওপেনার। যে টপ অর্ডার নিয়ে এতো আলোচনা, তার প্রত্যাশা পূরণে ব্যর্থ ফখর জামান ও ইমাম উল হক। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়েই ইনিংস সূচনা করেছিলেন ফখর জামান। তবে ষষ্ঠ ওভারেই ফিরতে হয় তাকে। তিন বাউন্ডারিতে ২০ বলে মাত্র ১৪ রান করে ফিরেছেন তিনি। করন কেসির বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ২১ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।

পরের ওভারেই ফেরেছেন ইমাম উল হকও। দুই অংকের ঘরে যেতে পারেননি তিনি৷ ১৪ বলে ৫ রান করে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটার। ২৫ রানের ভেতর ২ উইকেট হারিয়ে তাই বিপাকে পাকিস্তান।

এমতাবস্থায় হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ১৩ বলে ১২ ও রিজওয়ান অপরাজিত আছেন ১৫ বলে ৭ রানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com