মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ফিরেছেন সাকিবও, হাল ধরেছেন শান্ত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫১ বার

হাল ধরতে পারলেন না সাকিব আল হাসানও। যেই মুহূর্তে তার দায়িত্ব তুলে নেয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই ফিরলেন তিনি। মাতিশা পাতিরানার অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ফিরলেন ১১ বলে ৫ রান করে।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে এশিয়া কাপের আজকের এ ম্যাচে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সাকিবের থেকে অধিনায়কোচিত একটা ইনিংস আশা করেছিল সমর্থকেরা। তবে প্রত্যাশা পূরনে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। দলকে বিপদে ফেলে ফিরলেন তিনিও। ৩৬ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

অবশ্য একপ্রান্ত আগলে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। নাইম শেখের পর, সাকিব, এখন তাওহীদ হৃদয়কে নিয়ে ধরেছেন ইনিংসের হাল। দলের সংগ্রহ এখন ১৬ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান। শান্ত ৪৯ বলে ৩৩ হৃদয় ১১ বলে ৮ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরেন অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার নাইম শেখ ফিরেন ২৩ বলে ১৬ রান করে। ২৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com