শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ইউক্রেনে সঙ্ঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসঙ্ঘ প্রধান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ বার

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমানে ইউক্রেনের সঙ্ঘাতের অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি উল্লেখ করেন, ‘আশা কখনো শেষ হয় না। তবে আমি অবশ্যই মিথ্যা বলব যদি আমি বলি যে আমি বিশ্বাস করি আমরা অবিলম্বে ইউক্রেনে শান্তির সম্ভাবনা দেখছি।’

ইউক্রেন পরিপ্রেক্ষিতে কোনো অগ্রগতি হয়েছে কিনা এই প্রশ্নে জাতিসঙ্ঘ প্রধান বলেন, ‘আমি মনে করি আমরা এখনও সেখানে নেই, এবং এই কারণেই বিশ্বের নাটকীয় নেতিবাচক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থা নেয়া এতো গুরুত্বপূর্ণ।’

ইউক্রেন ইস্যুটি ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের উচ্চ-স্তরের আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সূত্র : তাস/বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com