শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ঢাকায় পৌঁছেছেন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ বার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় পৌঁছেছেন। প্রায় ২২ ঘণ্টা তিনি এখানে অবস্থান করবেন বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার জার্কাতা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জানা গেছে, বিমানবন্দর থেকে সের্গেই লাভরভ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে যাবেন। সেখানেই দুই পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।

ল্যাভরভ আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

কাল দুপুরে ঢাকা ছেড়ে ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার আগে ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন, তাদের একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করবেন।

প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় বাংলাদেশ সফরে আসছেন, যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ফলে গুরুত্বপূর্ণ এক সময়ে সের্গেই ল্যাভরভের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ সময়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মধ্যে দিয়ে রাশিয়া একদিকে যেমন বাংলাদেশের প্রতি বন্ধুত্ব এবং সমর্থন অব্যাহত রাখার জন্য আহ্বান জানাবে, সেইসাথে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তাও দিতে চায় দেশটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com