বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হবে : আইনমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ বার

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দুই শর্তে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর পক্ষে আইন মন্ত্রণালয় তাদের মতামত দিয়েছে।

তিনি বলেন, ‘বিদ্যমান শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর জন্য আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। ইতোমধ্যেই মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এতে করে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আট দফা বাড়ানো হবে।

বর্তমান কারাদণ্ড স্থগিতের মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হবে।

খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিএনপির জমা দেয়া আবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাকে অনুমতি দেয়ার কোনো সুযোগ নেই এবং যদি কোনো আইনি সুযোগ থাকে তাহলে আমরা বিবেচনা করব।

সরকার আগের সব আবেদন গ্রহণ করলেও খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে তার গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশ ছেড়ে যাবেন না এই শর্তে তার সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়।

এরপর থেকে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মুক্তির মেয়াদ প্রতি ছয় মাস পরপর বাড়ানো হয়েছে।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যা ও কোভিড-পরবর্তী জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com