রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে : মির্জা ফখরুল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার

আদালত প্রাঙ্গনেই যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয় তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইনজীবীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়য় বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনের বিচার বিভাগের স্বাধীনতা ও ফরমায়েশী রায়ের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে ৪০ থেকে ৫০ জন আইনজীবীকে গুরুতর আহত করা হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। আজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী দেশের বিশিষ্ট আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলের ওপর সরকারি মদদে পুলিশ হামলা চালিয়ে সরকার আবারো এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। আইনকে হাতের মুঠোয় নিয়ে দেশের পুলিশ বাহিনী সমগ্র দেশটাকে এখন রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের ওপর নগ্ন হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা জানান দিলো। আজ পুলিশের এই হামলার মধ্য দিয়ে অবৈধ সরকারের এক হিংস্র আগ্রাসনের আরো একটি রূপের বহিঃপ্রকাশ ঘটল। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।

মির্জা ফখরুল বলেন, জনসমর্থনহীন এই সরকার হিতাহিত-বিবেচনাহীন। অন্তঃহীন ক্ষমতালিপ্সার জন্য এরা জনগণের বদলে সন্ত্রাসকেই ভরসা করছে বেশি। তাই গুণ্ডামির এই নতুন রূপ দুঃশাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিতবহ।

তিনি বলেন, পুলিশ এখন শুধুমাত্র বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকেই নয়, তারা এখন টার্গেট করেছে বিএনপিপন্থী আইনজীবীদেরকেও। আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, আর এতে অবৈধ সরকারের ভিত্তি নড়ে ওঠে বলেই আজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলা পূর্ব পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশকারা দেয়া হয়েছে।

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর পুলিশের এই পৈশাচিক হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com