রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

ইরান সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ভুয়া মডেল ও প্রতিরূপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন এক সামরিক বিশেষজ্ঞ।

রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ ও আকাশ প্রতিরক্ষা ইতিহাসবিদ ইউরি নুটভ বলেন, ‘ইরান সক্রিয়ভাবে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু এবং প্রতিরূপ ব্যবহার করছে, যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়।’

স্পুটনিকের খবর অনুসারে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সেন্টকম যেঁ ইরানি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছিল, সেগুলোর কিছু আসলে ছিল ডামি বা নকল মডেল।

এছাড়া ইসরায়েলি বাহিনীর কিছু হামলাও এমন লক্ষ্যবস্তুর ওপর হয়েছে, যা দূর থেকে সামরিক সরঞ্জামের মতো দেখালেও সেগুলো আসলে ছিল বিশেষভাবে আঁকা চিত্র বা প্রতিরূপ। এসব চিত্রে হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের অবয়ব তৈরি করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করা নতুন কোনো কৌশল নয়। অনেক দেশই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা অস্ত্র ব্যবস্থা রক্ষায় এমন পদ্ধতি ব্যবহার করে থাকে।

তাদের মতে, এ ধরণের কৌশলের মাধ্যমে শত্রুপক্ষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং প্রকৃত সামরিক সক্ষমতা গোপন রাখা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com