বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

করোনা বিতর্ক থেকে ভয়াবহ সংঘর্ষে নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৩৬ বার

করোনাভাইরাস নিয়ে বিতর্ক ও দু’পক্ষের সংঘর্ষে রাজবাড়ী সদরের ভবদিয়া এলাকায় লাবলু বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষ্যের ১২ জন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত লাভলুর ভবদিয়া গ্রামের অখিল উদ্দিন বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার্স ইনচার্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুনরায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ী সদরের বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ও সফল এ বিষয়ে গত দু’দিন ধরে ভবদিয়া এলাকায় নিহত লাবলু ও গাফ্ফার মিয়া পরিবারের মধ্যে বিতর্ক ও সংঘর্ষ চলে আসছিল।

এরই জেরে শনিবার সকাল ৭টার দিকে বিবাদমান ওই দু’গ্রুপই পূর্ব প্রস্ততি নিয়ে ভবদিয়া স্কুলের পিছনে রাস্তার ওপর লাঠিসোটা নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এতে লাবলুসহ উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত লাবলুর মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com