রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনায় ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩১১ বার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এক প্রবাসী বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে।  গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় মিলানের নিগোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রবাসী ওই বাংলাদেশির নাম গোলাম মাওলা (৫৫)। তার গ্রামের বাড়ি নোয়াখালী। ইতালির বাণিজ্যিক  শহর মিলানের বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টসহ নানা শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন ওই ব্যক্তি।

জানা গেছে, ১৫ দিন আগে অসুস্থ হয়ে ইতালির মিলান শহরের নিগোয়ারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। হাসপাতালে এ ভাইরাসের সঙ্গে লড়াই করার পর সেখানেই মৃতুবরণ করেন তিনি।

তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের এক ছেলে ও এক মেয়েসহ পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ওই বাংলাদেশির মরদেহ মিলানের নিগোয়ারা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com