সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১৩ বছর পর এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলংকা, কোন দল এগিয়ে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার

এশিয়া কাপের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলংকা। যেখানে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে লংকানরা। তবে পাঁচ বছর পর আবার আন্তর্জাতিক ট্রফি জেতার স্বপ্ন দেখছে রোহিত শর্মার দল। সবশেষ ২০১৮ সালে এশিয়া কাপেরই ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারত।

এবারের এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকেই ভারত ও শ্রীলংকা দাপট দেখিয়েছে। এই টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত সাত বার ট্রফি জিতেছে। শ্রীলংকা ছবার। দুই দল এর আগে সাত বার ফাইনালে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত চার বার জিতেছে। শ্রীলংকা তিন বার।

এদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত ও শ্রীলংকা ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত পাঁচ বার এবং শ্রীলংকা চার বার জিতেছে। ভারতের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপেও এই দুই দেশ মুখোমুখি হয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সেই দল ট্রফি জেতে। এশিয়া কাপেও পরিসংখ্যানে সামান্য এগিয়ে রয়েছে ভারতই।

এই দুদল সবশেষ ২০১০ সালে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার ডাম্বুলায় ভারত ৮১ রানে হারিয়েছিল শ্রীলংকাকে। সেই পরিসংখ্যান নিশ্চয়ই মাথায় রয়েছে দাসুন শনাকাদের। আবারও ঘরের মাটিতে এশিয়া কাপের ফাইনালে সামনে ভারত। শনাকারা প্রতিশোধ নিতেই নামবেন, এ কথা বলেই দেওয়া যায়। ২০১০ সালের সেই ম্যাচে খেলা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা ১৩ বছর পর আবার নামবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com