শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জাতীয় নির্বাচনের আগে বিশেষ কর্মসূচি আওয়ামী লীগের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ বার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এই উদ্যোগের অংশ হিসেবে আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি ‘মাস্টার ট্রেইনার’ গ্রুপ গঠন করবে, যারা প্রতিটি উপজেলায় গিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ১০০ শিক্ষকের প্রশিক্ষণের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন প্রশাসন কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় একটি সুসংগঠিত প্রচারণা দলের মাধ্যমে প্রতিটি ভোটারের কাছে পৌঁছানো হবে।

প্রতিটি এলাকার জন্য একজন করে প্রচারক মনোনীত করা হবে। উপজেলা পর্যায়ের প্রশিক্ষকরা প্রচারকারীদের প্রশিক্ষণ দেবেন।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন প্রধান সমন্বয়ক।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com