শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিএনপির লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন আজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ বার

সরকার পতনের একদফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপির এই লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন আজ।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভৈরব বাস স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে রোডমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। এটি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে ভৈরব থেকে শুরু হয়ে সিলেট গিয়ে শেষ হবে।

এ রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

রোডমার্চ শেষে সমাপনী সমাবেশ হবে সিলেট বিভাগের আলিয়া মাদরাসা মাঠে।

এছাড়া আজ দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com