বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

১৩ কোটি ডলারের প্রতিশ্রুতি পেলেন জেলেনস্কি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরই মধ্যে সেখানে ভাষণও দিয়েছেন তিনি। এবার দেশটির রাজধানীতে থাকা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে গেলেন। সেখানে জো বাইডেনের কাছ থেকে আরো আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন। রাশিয়ার হামলার পর এটি জেলেনস্কির হোয়াইট হাউজে দ্বিতীয় সফর।

তবে প্রথম সফরে যেভাবে কংগ্রেস থেকে সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিলেন এবার তেমনটা হয়নি। যদিও শীর্ষ ডেমোক্রেটরা ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ক্যাবিনেটের সামনে এক সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি ওয়াশিংটনে তার আলোচনাকে কার্যকর ও শক্তিশালী বলে অভিহিত করে কৃতজ্ঞতার একটি নোট দিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার দীর্ঘ আগ্রাসনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ৫৭৫ দিনের জন্য ধন্যবাদ। সব আমেরিকানদের ধন্যবাদ এই দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।

এ সময় তিনি প্রায় ১৩ কেটি ডলার সহায়তার কথা উল্লেখ করেন, যা বাইডেন বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে জাতিসঙ্ঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরো সহায়তা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com