বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

প্রথম প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ বার

তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা যখন দেশের ক্রিকেটে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহুর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ শুক্রবার গুয়াহাটিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে পরে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তামিম।

বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস-এ সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার প্রচারিত হবার পর আলোচনাটি আরো বেশি ডালপালা মেলেছে। তামিমের মনোভাবকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন অধিনায়ক সাকিব। দলের প্রয়োজনে যেকোনো পজিশনে তামিমের না খেলার ইচ্ছায় অসন্তুষ্ট সাকিব।

দেশের সবচেয়ে বড় দুই তারকার দ্বন্দ স্বাভাবিকভাবেই পুরো দেশকে বিভক্ত হতে বাধ্য করেছে। এমন সব বির্তকের আড়ালে বাংলাদেশের বাজে পারফরমেন্স ঢাকা পড়েছে।

এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।

আরো খারাপ লক্ষণ হচ্ছে, এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জনই আরো বেশি হতাশার কেননা ২০১৫-২০২২ সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা।

এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে।

যদিও অনুশীলন ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ্বকাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে আজ শ্রীলঙ্কা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।
বুধবার রাতে গুয়াহাটিতে পৌঁছার পর বৃহস্পতিবার অনুশীলন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোযাড়দের ব্রিফ করছেন, যেটা কখনো খুব বেশি দেখা যায় না।

তবে দেশের ক্রিকেটের চলমান পরিস্থির প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত ব্রিফটি অপরিহার্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কেননা গুরুত্বুপূর্ণ একটা ইভেন্টের আগে অধিনায়কের এ ধরনের ব্রিফ সব ধরনের উদ্বেগ থেকে খেলোয়াড়দের মুক্ত রাখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com